গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা ভয়াবহ যানজট আর দুর্ণীতিপরায়ণ ট্রাফিক পুলিশদের জন্য কুখ্যাত । রাজধানীর ট্রাফিক পুলিশরা যখন যানবাহন নিয়ন্ত্রণের বদলে যানবাহন থেকে অবৈধ পন্থায় অর্থ উপার্জনে ব্যস্ত, তখনি দেশটির সরকার নিয়েছে একটি যুগান্তরকারী পদক্ষেপ । এখন থেকে রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণ করবে বিশাল সব রোবট । প্রাথমিক ভাবে দুটি বিশাল সাইজের রোবট রাস্তায় নামানো হয়েছে । রোবট দুটির শরিরে সংযোজিত হয়েছে ক্যামেরা, যা দিয়ে রাস্তার তাৎখনিক চিত্র দেখতে সক্ষম হবে যানবাহন নিয়ন্ত্রণকারী সংস্থা । এ ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদেরও সনাক্ত করতে সক্ষম হবে রোবটগুলো । এমনকি যানবাহন নিয়ন্ত্রণকারী মূল কম্পিউটারে অভিযোগও পাঠাতে পারবে এ রোবটগুলো । রোবোটগুলোর ডিজাইনার 'তেরেস ইজাই' । একমাত্র মানুষের আদলের আর পুলিশের মতো যানবাহন নিয়ন্ত্রণে সক্ষম রোবট এ কঙ্গতেই প্রথম । রোবটদুইটির সামনের দিকে লাগানো হয়েছে লালাবাতি এবং পিঠে লাগানো হয়েছে সবুজ বাতি । এগুলো দিয়ে যানবাহন নিয়ন্ত্রণের প্রাথমিক কাজগুলো করবে রোবট ।
বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
প্রথম রোবট ট্রাফিক পুলিশকে নামানো হলো কাজে
পোষ্টটি লিখেছেন : Sagor | বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ সর্বপ্রথম কমেন্টকারী হোন !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)



0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন