রবিবার, ১ জুন, ২০১৪

DoFollow Backlink নিন Facebook থেকে

পোষ্টটি লিখেছেন : Sagor | রবিবার, ১ জুন, ২০১৪ 5 টি মন্তব্য (গুলি) হয়েছে
facebook-backlink
অনেকদিন ব্লগার নিয়ে নতুন কোন পোষ্ট করা হয় না । সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত । আসলে আমি বাংলা হেলথ রিলেটেড আর একটা ব্লগ খুলেছি তাই কিছুদিন সেখানেই একটু বেশি সময় দিতে হচ্ছে । যায় হোক আসল কথায় আসি, যেহেতু আজকে অনেকদিন পর আপনাদের জন্য লিখছি তাই আজ কিছু ভালো জিনিশই এনেছি সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন । কিন্তু সেটা কি জানতে ইচ্ছা করছে ? দাঁড়ান বলছি, যদিও ইতিমধ্যে আপনার পোষ্টের টাইটেল দেখে বুঝে জাবার কথা । তারপরও আমি বলি, আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্য ফেসবুক থেকে একটা DoFollow ব্যাকলিঙ্ক নিবেন । আপনি জানেন যে ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক মানে হাই PR ব্যাক্লিঙ্ক আমাদের ব্লগের জন্য কত উপকারী । তাই যেহেতু facebook একটি high পেজরেংক(PR) সোসাল সাইট, তাই ফেসবুক থেকে একটা dofollow বাঙ্কলিঙ্ক পাওয়া কিন্তু বিরাট কিছু বলেই ধরা যায় । কিন্তু স্বাভাবিক ভাবে ফেসবুক আপনাকে কোন dofollow লিঙ্ক দিবে না । আর সে জন্যই আজকের এই পোষ্ট । এখানে আমি বিস্তারিত দেখাব কিভাবে আপনি ফেসবুক থেকে dofollow লিঙ্ক ছিনিয়ে নিবেন । তবে এই কাজের জন্যে আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজের মালিক হতে হবে ।

ধাপ সমূহঃ-

১। প্রথমে আপনাকে এই লিংক-এ যেতে হবে ।

২। এরপর ফেসবুক অ্যাপ টা ওপেন হলে "Add Static HTML to a Page" বাটন এ ক্লিক করুন ।
facebook-dofollow-backlink

৩। এবার একটি নতুন ট্যাব ওপেন হবে সেখান থেকে আপনার পেজ সিলেক্ট করুন (যদি আপনার একাধিক পেজ থাকে) এবং "Add page tab" এ ক্লিক করুন ।
আরো পড়ুনঃ-
৪। আশাকরি অ্যাপটি সফলভাবে আপনার পেজে অ্যাড করতে পেরেছেন । এবার তাহলে আপনার সিলেক্ট করা সেই পেজে যান এবং Welcome বাটনটিতে ক্লিক করুন ।
facebook-dofollow-backlink

৫। এবার যে পেজটি আসবে সেখান থেকে Edit tab এ ক্লিক করুন ।
facebook-dofollow-backlink

৬। এবার একটি html এডিটর ওপেন হবে সেখানে নিচের দেয়া কোডটি কপি পেস্ট করে Save & Publish বাটন-এ ক্লিক করুন ।
<a href="http://www.itfun24.com" rel="dofollow" target="blank">ITFun24.Com</a>
facebook-dofollow-backlink
  •  অবশ্যই http://www.itfun24.com টি আপনার ব্লগ/সাইটের অ্যাড্রেস দিয়ে রিপ্লেস করে দিতে হবে ।
৭। ব্যাস পেয়ে গেলেন ফ্রীতে একটি হাই PR dofollow backlink ।

আজ এ পর্যন্তই, নিয়মিত পোষ্ট করতে না পারবার জন্য আমি আবারও দুঃখিত । তবে কথা দিচ্ছি যখনি পোষ্ট করব নিশ্চয়ই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে হাজির হবো । আর একটা কথা আপনারা সবাই আমার নতুন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ etcbangla.info তে আমন্ত্রিত ।


শনিবার, ১০ মে, ২০১৪

Google Webmaster এ Sitemap অ্যাড করুন আপনার Blogger ব্লগের জন্য

পোষ্টটি লিখেছেন : Sagor | শনিবার, ১০ মে, ২০১৪ 1 টি মন্তব্য হয়েছে
আপনার ব্লগার ব্লগে সাইটম্যাপ অ্যাড করুন
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার Blogger ব্লগের জন্য গুগল ওয়েবমাস্টারে একটা সাইটম্যাপ অ্যাড করবেন । সাইটম্যাপ কি, আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে সাইটম্যাপ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিই । একটা সাধারণ ম্যাপ যেমন আপনাকে কোন নিদৃষ্ট লক্ষে পৌঁছাবার দিক নির্দেশনা দেয়। । ঠিক তেমনি একটি ওয়েবসাইট এর সাইটম্যাপ দিকনির্দেশনা দেয় সার্চ ইঞ্জিনের crawler কে । সাইটম্যাপের দ্বারাই সার্চ ইঞ্জিনের spider বুঝতে পারে একটি সাইটে কতগুলো নতুন পোষ্ট আছে এবং কতগুলো পোষ্ট ইন্ডেক্সড করা হয়েছে । সাইটে Sitemap যোগ করা খুবি জরুরী একটি বিষয়, বিশেষ করে SEO (Search Engine Optimization) এর ক্ষেত্রে । তাই আপনি যদি এখনো আপনার ব্লগের জন্য কোন সাইটম্যাপ Google Webmaster এ অ্যাড করে না থাকেন, তাহলে আর দেরি না করে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।

সাইটম্যাপ অ্যাড করবার ধাপ সমূহঃ


১। প্রথমে আপনাকে আপনার Webmaster অ্যাকাউন্ট এ লগিন করতে হবে । এখানে ক্লিক করুন ।
২। ওয়েবমাস্টারের হোম পেজ আসলে আপনি যে সাইটের জন্য আপনি সাইটম্যাপ অ্যাড করতে চান সেটিতে ক্লিক করুন ।

৩। এবার ওই সাইটের ড্যাসবোর্ড থেকে Sitemap এ ক্লিক করুন ।

৪। এবার ডাইনপার্শের ADD/TEST SITEMAP বাটন এ ক্লিক করুন । এবার ছোট্ট একটা উইন্ডো ওপেন হবে । সেখানে আপনি আপনার সাইট/ব্লগের এড্রেস এবং তার পাশে একটা ফাকা বক্স দেখতে পাবেন ।

৫। ওই ফাকা বক্সে লিখুন "atom.xml" এবং Submit Sitemap এ ক্লিক করুন ।

৬। এবার আপনি একটা মেসেজ পাবেন Sitemap Submited । ওইখান থেকে refresh the page এ ক্লিক করুন । পেজটা রিফ্রেশ হলে আপনি আপনার ব্লগের সাইটম্যাপের ডেটা দেখতে পাবেন ।

মন্তব্যঃ


ব্যাস হয়েগেল আপনার ব্লগের জন্য গুগল ওয়েবমাস্টারে একটি সাইটম্যাপ সাবমিট করা । এবার আপনার সাইটকে ইনডেক্স করাটা সার্চ ইঞ্জিনের কাছে একটু সহজ হয়ে গেল এবং সেটাই আপনার সাইটকে এগিয়ে নিয়ে যাবে ।


সোমবার, ৫ মে, ২০১৪

বিশ্বের সর্ব্বৃহত অ্যাকুরিয়াম স্থান পেল গিনেজ বুকে

পোষ্টটি লিখেছেন : Sagor | সোমবার, ৫ মে, ২০১৪ 1 টি মন্তব্য হয়েছে
বিশ্বের সর্ব্বৃহত অ্যাকুরিয়াম স্থান পেল গিনেজ বুকে
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম হিরেবে গিনেজ বুক ওয়াল্ড রেকর্ডস এ নাম লেখিয়েছে ম্যাকাও এর নিকটে চিনের হেংকিন দ্বীপে ওয়াংডং প্রদেশে যাত্রা শুরুকরা 'Chimelong' ওশেন কিংডম । যাত্রা শুরুর সাথে সাথেই গিনোসের পক্ষ থেকে এ পার্কটির মোট পাচটির রেকর্ডেও কথা নিশ্চিত করা হয় । এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম হিসাবে স্বীকৃতি পাওয়া ছাড়াও Chimelong ওশেন কিংডমের অন্যান্য রেকর্ডগুলো হলো- পানির নিচে সবচেয়ে বড় পর্যবেক্ষক ডোম, সবচেয়ে বড় অ্যাকুরিয়াম ট্যাঙ্ক, সবচেয়ে বড় অ্যাকুরিয়াম উইন্ডো এবং  সবচেয়ে বড় অ্যাক্রিলিক প্যানেলের রেকর্ড । অন্যদিকে মোট ৭টি থিমের উপর তৈরিকরা এ অ্যাকুরিয়ামটির মোট পানির ধারণক্ষমতা হলো ৪৮.৭৫ মিলিয়ন লিটার বা ১২.৮৭ মিলিয়ন ইউএস গ্যালন । ১৮ জানুয়ারি ২০১৪ খুলে দেয়া  বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়ামটি ১২৫ ১২৫ একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে ।


৪৫ কেজির মৌমাছির চাদর মানবদেহে

পোষ্টটি লিখেছেন : Sagor | সর্বপ্রথম কমেন্টকারী হোন !
৪৫ কেজির মৌমাছির চাদর মানবদেহে
নিজের গড়া রেকর্ড ভেঙে আবার বিশ্ব রেকর্ড গরেছেন মৌমাছি মানব সি পিং । ১১ এপ্রিল ২০১৪ ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় । প্রতিবেদনে বলা হয় এর আগে ২০১২ সালে সি পিং শরীরে সার্বাধিক বিষাক্ত মৌমাছি বসিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন । এবার সি পিং এর শরীরে বসেছিল কমপক্ষে ৪ লাখ ৬০ হাজার মৌমাছি । একসঙ্গে যার ওজন হবে ৪৫ কেজি । দীর্ঘ ৪০ মিনিট সি পিং এই মৌমাছির চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে ছিলেন ।


এবার ঘন্টায় ১৬০০ কিলোমিটার বেগে চলবে গাড়ি

পোষ্টটি লিখেছেন : Sagor | সর্বপ্রথম কমেন্টকারী হোন !
ঘন্টায় ১৬০০ কিলোমিটার বেগে চলবে গাড়ি, তাও আবার সড়ক পথে । কল্পনায় নয় বাস্তবে এমন গাড়ি তৈরি করা হয়েছে । সম্প্রতি লন্ডনের সেভেনসিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি সুপার সনিক গাড়ির ফর্মূলা আবিষ্কার করেছে । সেটি এখন চালাবার কৌশল রপ্ত করছে গবেষকরা । খুব শিগগিরই বানিজ্যিকভাবে তৈরি করা হবে এ গাড়ি । আর তা হলে এ গাড়িটি হবে বিশ্বে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন গাড়ি । ঘন্টায় ৮০০ কিলোমিটার গতি সম্পন্ন গাড়ি ২০১৫ সালের মধ্যে তৈরি করা হয়ে যাবে । আর ২০১৬ সালের মধ্যে ঘন্টায় ১০০০ কিলোমিটার গতি সম্পন্ন গাড়ি তৈরি করা হবে ।


  • গোপনীয়তা নীতি
  • সাইটম্যাপ
  • আমার সম্পর্কে
  • ইন্টারনেটে আয়
  • বোনাস
  • উপরে ফিরে যান

    সাইটের সম্পর্কে কিছু তথ্য

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *