এসইও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এসইও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ জুন, ২০১৪

DoFollow Backlink নিন Facebook থেকে

পোষ্টটি লিখেছেন : Sagor | রবিবার, ১ জুন, ২০১৪ 5 টি মন্তব্য (গুলি) হয়েছে
facebook-backlink
অনেকদিন ব্লগার নিয়ে নতুন কোন পোষ্ট করা হয় না । সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত । আসলে আমি বাংলা হেলথ রিলেটেড আর একটা ব্লগ খুলেছি তাই কিছুদিন সেখানেই একটু বেশি সময় দিতে হচ্ছে । যায় হোক আসল কথায় আসি, যেহেতু আজকে অনেকদিন পর আপনাদের জন্য লিখছি তাই আজ কিছু ভালো জিনিশই এনেছি সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন । কিন্তু সেটা কি জানতে ইচ্ছা করছে ? দাঁড়ান বলছি, যদিও ইতিমধ্যে আপনার পোষ্টের টাইটেল দেখে বুঝে জাবার কথা । তারপরও আমি বলি, আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্য ফেসবুক থেকে একটা DoFollow ব্যাকলিঙ্ক নিবেন । আপনি জানেন যে ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক মানে হাই PR ব্যাক্লিঙ্ক আমাদের ব্লগের জন্য কত উপকারী । তাই যেহেতু facebook একটি high পেজরেংক(PR) সোসাল সাইট, তাই ফেসবুক থেকে একটা dofollow বাঙ্কলিঙ্ক পাওয়া কিন্তু বিরাট কিছু বলেই ধরা যায় । কিন্তু স্বাভাবিক ভাবে ফেসবুক আপনাকে কোন dofollow লিঙ্ক দিবে না । আর সে জন্যই আজকের এই পোষ্ট । এখানে আমি বিস্তারিত দেখাব কিভাবে আপনি ফেসবুক থেকে dofollow লিঙ্ক ছিনিয়ে নিবেন । তবে এই কাজের জন্যে আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজের মালিক হতে হবে ।

ধাপ সমূহঃ-

১। প্রথমে আপনাকে এই লিংক-এ যেতে হবে ।

২। এরপর ফেসবুক অ্যাপ টা ওপেন হলে "Add Static HTML to a Page" বাটন এ ক্লিক করুন ।
facebook-dofollow-backlink

৩। এবার একটি নতুন ট্যাব ওপেন হবে সেখান থেকে আপনার পেজ সিলেক্ট করুন (যদি আপনার একাধিক পেজ থাকে) এবং "Add page tab" এ ক্লিক করুন ।
আরো পড়ুনঃ-
৪। আশাকরি অ্যাপটি সফলভাবে আপনার পেজে অ্যাড করতে পেরেছেন । এবার তাহলে আপনার সিলেক্ট করা সেই পেজে যান এবং Welcome বাটনটিতে ক্লিক করুন ।
facebook-dofollow-backlink

৫। এবার যে পেজটি আসবে সেখান থেকে Edit tab এ ক্লিক করুন ।
facebook-dofollow-backlink

৬। এবার একটি html এডিটর ওপেন হবে সেখানে নিচের দেয়া কোডটি কপি পেস্ট করে Save & Publish বাটন-এ ক্লিক করুন ।
<a href="http://www.itfun24.com" rel="dofollow" target="blank">ITFun24.Com</a>
facebook-dofollow-backlink
  •  অবশ্যই http://www.itfun24.com টি আপনার ব্লগ/সাইটের অ্যাড্রেস দিয়ে রিপ্লেস করে দিতে হবে ।
৭। ব্যাস পেয়ে গেলেন ফ্রীতে একটি হাই PR dofollow backlink ।

আজ এ পর্যন্তই, নিয়মিত পোষ্ট করতে না পারবার জন্য আমি আবারও দুঃখিত । তবে কথা দিচ্ছি যখনি পোষ্ট করব নিশ্চয়ই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে হাজির হবো । আর একটা কথা আপনারা সবাই আমার নতুন স্বাস্থ্য বিষয়ক বাংলা ব্লগ etcbangla.info তে আমন্ত্রিত ।


শনিবার, ১০ মে, ২০১৪

Google Webmaster এ Sitemap অ্যাড করুন আপনার Blogger ব্লগের জন্য

পোষ্টটি লিখেছেন : Sagor | শনিবার, ১০ মে, ২০১৪ 1 টি মন্তব্য হয়েছে
আপনার ব্লগার ব্লগে সাইটম্যাপ অ্যাড করুন
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার Blogger ব্লগের জন্য গুগল ওয়েবমাস্টারে একটা সাইটম্যাপ অ্যাড করবেন । সাইটম্যাপ কি, আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে সাইটম্যাপ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিই । একটা সাধারণ ম্যাপ যেমন আপনাকে কোন নিদৃষ্ট লক্ষে পৌঁছাবার দিক নির্দেশনা দেয়। । ঠিক তেমনি একটি ওয়েবসাইট এর সাইটম্যাপ দিকনির্দেশনা দেয় সার্চ ইঞ্জিনের crawler কে । সাইটম্যাপের দ্বারাই সার্চ ইঞ্জিনের spider বুঝতে পারে একটি সাইটে কতগুলো নতুন পোষ্ট আছে এবং কতগুলো পোষ্ট ইন্ডেক্সড করা হয়েছে । সাইটে Sitemap যোগ করা খুবি জরুরী একটি বিষয়, বিশেষ করে SEO (Search Engine Optimization) এর ক্ষেত্রে । তাই আপনি যদি এখনো আপনার ব্লগের জন্য কোন সাইটম্যাপ Google Webmaster এ অ্যাড করে না থাকেন, তাহলে আর দেরি না করে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।

সাইটম্যাপ অ্যাড করবার ধাপ সমূহঃ


১। প্রথমে আপনাকে আপনার Webmaster অ্যাকাউন্ট এ লগিন করতে হবে । এখানে ক্লিক করুন ।
২। ওয়েবমাস্টারের হোম পেজ আসলে আপনি যে সাইটের জন্য আপনি সাইটম্যাপ অ্যাড করতে চান সেটিতে ক্লিক করুন ।

৩। এবার ওই সাইটের ড্যাসবোর্ড থেকে Sitemap এ ক্লিক করুন ।

৪। এবার ডাইনপার্শের ADD/TEST SITEMAP বাটন এ ক্লিক করুন । এবার ছোট্ট একটা উইন্ডো ওপেন হবে । সেখানে আপনি আপনার সাইট/ব্লগের এড্রেস এবং তার পাশে একটা ফাকা বক্স দেখতে পাবেন ।

৫। ওই ফাকা বক্সে লিখুন "atom.xml" এবং Submit Sitemap এ ক্লিক করুন ।

৬। এবার আপনি একটা মেসেজ পাবেন Sitemap Submited । ওইখান থেকে refresh the page এ ক্লিক করুন । পেজটা রিফ্রেশ হলে আপনি আপনার ব্লগের সাইটম্যাপের ডেটা দেখতে পাবেন ।

মন্তব্যঃ


ব্যাস হয়েগেল আপনার ব্লগের জন্য গুগল ওয়েবমাস্টারে একটি সাইটম্যাপ সাবমিট করা । এবার আপনার সাইটকে ইনডেক্স করাটা সার্চ ইঞ্জিনের কাছে একটু সহজ হয়ে গেল এবং সেটাই আপনার সাইটকে এগিয়ে নিয়ে যাবে ।


শনিবার, ৩ মে, ২০১৪

On page SEO কি ? এবং ২০১৪ সালে on page SEO এর গুরুত্ব

পোষ্টটি লিখেছেন : Sagor | শনিবার, ৩ মে, ২০১৪ সর্বপ্রথম কমেন্টকারী হোন !
0n page SEO কি এবং এর গুরুত্ব
কয়েক বছর পূর্বে on page SEO ওয়েবমাস্টারদের কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিলনা যতটা off page SEO যেমনঃ link building, guest posting, forum posting ইত্যাদি ছিল । কিন্তু গুগলের penguins, panda এবং hummingbird আপডেট আসবার পর সবকিছু অনেকটা বদলে গিয়েছে । এখন on page SEO জায়গা করে নিয়েছে off page SEO এর উপরে । যেটা ওয়েবমাস্টারদেরকে চ্যালেঞ্জের সম্মুখে দার করিয়েছে ।

আজকে আমি একদম নতুনদের জন্য on page SEO আসলে কি এবং on page SEO এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব । on page SEO হচ্ছে সার্চ ইঞ্জিন ভেসিবিলিটি বাড়াবার জন্য ব্যবহৃত নিদৃষ্ট কিছু কৌশল যেমনঃ selecting keyword, data formatting, linking, quality of article, meta description ইত্যাদি এর ব্যবহার ।

২০১৪ সালে on page SEO এর গুরুত্বঃ

পূর্বে ওয়েবমাস্টাররা যেটা করত সেটি হচ্ছে, তারা ইন্টারনেটে বিভিন্ন পেজে ঘুড়ত এবং হাজার হাজার backlinks গঠন করত Bloackhat টেকনিক ইউজ করে এবং এটি তাদেরকে গুগলের প্রথম পেজে স্থান করে দিত । এটি কোন বিষয় হিসাবেই বিবেচিত হতনা যে, পেজে আসলে কি লেখা আছে । এটি কি আদেও ইউজার ফ্রেন্ডলি অথবা ব্যবহারকারী যা খুজছে ঠিক তাই কিনা । কিন্তু penguin এবং panda আপডেটের পর, যেটা বিষেশভাবে করা হয়েছিল এই ধরনের রাবিশ ওয়েব রেংকিং পরিষ্কার করবার জন্য ।
  • Penguin আপডেটের পর লিঙ্ক বিল্ডিং একটা রিস্কের বিষয় হয়ে দারিয়েছে । কারন আপনি জানতে পারবেন না যে কখন আপনাকে পেনালাইজড করা হবে ।
  • Guest blogging এবং directiry submission এর মত অন্যান্য off page SEO টেকনিকগুলোও গুগল অকার্যকর বলে নিশ্চিত করেছে ২০১৪ সালের কিছু আপডেটের পর ।
  • তবে হাই কোয়ালিটি সম্পন্ন রিলেটেড ব্লগ লিঙ্কিং এখনো পুরোপুরি অকার্যকর হয় নি ।
  • ২০১৪ সালে আপনাকে যে বিষয়টির উপর বেশি নজরদারি করতে হবে সেটি হলো, আপনার ১০০০ লিঙ্কিং এর দরকার নেই ১ টি হাই কোয়ালিটির লিঙ্ক ই আপনার জন্য ১০০০ টি আনকোয়ালিটি সম্পন্ন লিঙ্কের কাজ করবে ।
এখন ওয়েবমাস্টারদের জন্য যে একটি মাত্র ভরসা বিদ্যমান রয়েছে সেটি হলো on page SEO । আমি আমার পরের পোষ্টে শেয়ার করছি যে আপনাকে ২০১৪ সালে on page SEO তে কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে এবং কোনগুলো এড়িয়ে চলতে হবে ।


বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪

অটোমেটিকভাবে আপনার Blogger এর কমেন্ট থেকে Clickable লিঙ্ক গুলো রিমুভ করুন - No Spam Ever

পোষ্টটি লিখেছেন : Sagor | বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪ 2 টি মন্তব্য (গুলি) হয়েছে
আশাকরি আপনারা সবাই কম বেশি SPAM শব্দটির সাথে পরিচিত । আপনি যদি কখনো আপনার ব্লগ/ওয়েবসাইটের SEO (Search Engine Optimization) নিয়ে কাজ করে থাকেন তাহলে আমি শিয়র যে আপ্নিও কম বেশি অন্যের ব্লগ/সাইটে SPAM করেছেন, যখন কমেন্টের মাধ্যমে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্য Backlink বাড়াতে চেয়েছেন । তাই আপনি জানেন যে গোটা বিশ্বে আপনার মতো এমন অনেকে আছে যারা তাদের সাইটের ব্যাকলিঙ্ক বাড়াবার জন্য অন্যের সাইট SPAM করে চলেছে । তাই আপনার ব্লগের ক্ষত্রেও যদি এমনটি হয় যে, আপনার ব্লগটি স্পামার দ্বারা একটি বড় লিঙ্ক ফার্ম এ পরিণত হয়েছে এবং আপনি এর থেকে পরিত্রান চান । তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য একটা মাস্ট সি পোষ্ট । আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, কেঊ যদি আপনার ব্লগে কমেন্টের মাধ্যমে তাদের ব্যাকলিঙ্ক বাড়াতে স্পাম করে তাহলে আপনি কিভাবে Automatically (আপনাকে করতে হবে না, আপনার ব্লগই করবে) সেই লিঙ্ক গুলো রিমুভ করবেন । আপনারা অনেকেই হয়ত বিভিন্ন থার্ড পার্টির কমেন্ট সিস্টেম ব্যবহার করেন, যেমনঃ Facebook Comment Box, Disqus ইত্যাদি । তাদের ক্ষেত্রে বিষয়টি খুব বেশি জটিল না । কিন্তু আমার মত যারা blogger এর ডিফল্ট কমেন্ট সিস্টেম ব্যবহার করেন তারা কি করবেন ? যখন আপনার ব্লগে কেঊ তার ব্লগের লিঙ্ক দিয়ে কমেন্ট করবে ।
আমার আগের ব্লগে এরকম কিছু সমস্যায় আমি ভুগেছিলাম । যদিও গুগল তাদের Spam চেকিং ট্যাঁ একটু কড়া করে দিয়েছে । যাতে করে খুব বেশি মাত্রায় কেউ স্পামিন করলে সেই Comment টি পাবলিস না হয়ে Spam ফোল্ডারে চলে যায় । কিন্তু একটু ভালো মানের কমেন্ট দ্বারা যদি Spamming করা হয় তাহলে সেটা গুগল ধরতে পারে না । গত ২-৩ দিন ধরে আমি লক্ষ করছি যে, আমার এই ব্লগটিতেও এরকম স্পামিং চলছে । তাই আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে যে উপায় টি অবলম্বন করেছি আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি । আশাকরি আপনারাও উপকৃত হবেন ।

আরো পড়ুনঃ

উদাহরণঃ
এটা হচ্ছে একটা jQuery কোড ইউজ করে আপনার ব্লগের কমেন্টের Clickable লিঙ্ক কে Unclickable করে তোলা । যেমনঃ
ধরুন আপনার ব্লগে কেঊ এভাবে কমেন্ট করল "Nice <a href="http://itfun24.com">Post</a>" । স্বাভাবিক ভাবে Post লেখাটি clickable হবে এবং প্রদত্ত লিঙ্ক এ প্রবেশ করবে ।
কিন্তু আপনি যদি আজকের এই ট্রিকটি ইউজ করেন তাহলে কেঊ যদি আগের কমেন্টের মত সেম (Nice <a href="http://itfun24.com">Post</a>) কমেন্ট করে । তাহলে আর Post লেখাটি clickable না হয়ে সিম্পল text এ পরিণত হবে ।

তাহলে শুরু করা যাক...
১। আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগিন করুন ।

২। ড্যাসবোর্ড এর ড্রোপডাউন মেনু থেকে Template সিলেক্ট করে Edit HTML এ ক্লিক করুন ।

৩। ctrl+f চেপে </body> এই কোডটি সার্চ করুন ।

৪। এবার সার্চ করা কোডটির (</body>) ঠিক উপরে নিচের কোডটি কপি করে পেস্ট করুন ।
<script src='https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.8.3/jquery.min.js'/>
<script>$('.comment-content a[rel$=nofollow]').replaceWith(function(){return ($(this).text());});</script>
  • যদি লাল মার্ক করা কোডটি আগে থেকেই আপনার Template এ থেকে থাকে তাহলে ওইটি বাদ দিয়ে শুধু নিচের কোডটি কপি পেস্ট করুন ।
৫। এবার টেম্পলেটটি Save করুন, ব্যাস আপনার কাজ শেষ । এবার কেঊ আপনার ব্লগে লিঙ্ক দিয়ে কমেন্ট করলে সেটি লিঙ্ক না শো করে শুধু সিম্পল টেক্সট হিসাবে শো করবে ।


রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

আপনার সাইটের Preferred Domain সেট করুন (www or non-www)

পোষ্টটি লিখেছেন : Sagor | রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ 2 টি মন্তব্য (গুলি) হয়েছে
এই পোষ্টে আমি দেখাব কিভাবে আপনি আপনার সাইটের Preferred Domain সেট করবেন
আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি SEO এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ । হ্যা আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটের Preferred Domain সেট করবেন । টাইটেলটি দেখেয় ইন্টারেস্টটেড লাগছে ? লাগবার ই কথা । এই বিষয়টি অনেকেই জানে না, আবার এমন ও আছে বিষয়টি জেনেও এটিকে গুরুত্ব দেয় না । তাই আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি কারন, যাতে যারা জানেন না তারা জানতে পারেন এবং যারা জেনেও বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন না তাদের ভুল ভেঙ্গে যায় ।
আপনি কি আপনার সাইট গুগল ওয়েবমাস্টারে অ্যাড করেছেন ? আমি আশাকরি করেছেন । আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন এবং নির্ভূলভাবে Webmaster এ সাইট অ্যাড করতে জানেন না , তাহলে এই পোস্টটি দেখুনঃ কিভাভে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইট Google Webmaster এ অ্যাড করবেন এবং ভেরিফাই করবেন ।
ঠিকআছে, আমি এবার সম্পূর্ণ নিশ্চিত যে আপনি আপনার সাইট গুগল ওয়েবমাস্টারে অ্যাড করেছেন । কিন্তু আপনি কি আপনার সাইটের Preferred Domain সেট করেছেন ? মনেহয় না, কারন আমি আমার আগের পোষ্টে বলিনি যে কিভাবে আপনি আপনার Preferred Domain সেট করবেন । তবে আমি ওই পোষ্টটিতে বলেছিলাম যে্‌ অন্য একদিন এই বিষয়ে আলোচনা করব আর আজকে সেটাই করছি ।

Preferred Domain আসলে কিঃ
আপনি যদি না জেনে থাকেন যে Preferred Domain কি তাহলে প্রথমেই আপনাকে এটি পরিষ্কার করে দিতে চাই । আপনি কি জানেন আপনার সাইটের Address এর ২ টি ভার্সন আছে ? দাড়ান আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ।
আমার সাইটের ঠিকানা কি ?
itfun24.com
ঠিক ধরেছে । কিন্তু এই ঠিকানাটার আবার ২ টি ভার্সন আছে । হ্যা একটি হচ্ছে http://www.itfun24.com এবং অন্যটি http://itfun24.com । আপনি হয়ত ভাবছেন কি বোকামি কথা বলছি । এই দুইটার যেকোন একটা Adress ব্রাউজার এ লিখলেই তো আমার সাইটে প্রবেশ করবে । হুম, সেটা আমিও জানি ।
এবার বলি Prefereed Domain হচ্ছে আপনার সাইটের যে দুইটি ভার্সন আছে তার যে কোন একটিকে আপনার Address বলে Webmaster এর কাছে চিহ্নিত করে দেওয়া ।

Preferred Domain এর গুরুত্বঃ
আমি আগেই বলেছি অনেকেই এই বিষয়টিকে গুরুত্বের চোখে দেখেনা । তারা ভাবে কি দরকার www বা non-www যে কোন একটা লিখলেই তো সাইটে প্রবেশ করে, তাহলে কি দরকার । হ্যা আপনার চিন্তাটিও সঠিক । কিন্তু Google বিষয়টিকে একটু অন্যভাবে দেখে । আপনার সাইটের Preferred Domain যদি সেট করে দেওয়া না থাকে তাহলে, http://yoursite.com এবং http://www.yoursite.com এই দুটিকে গুগল দুটি ভিন্ন ভিন্ন সাইট হিসাবে বিবেচনা করে । যেটা আপনার SEO এর জন্য খুবই খারাপ একটা বিষয় । আবার অনেক সময় এমনও হয় আপনি আপনার সাইটের যে ভার্সন অ্যাড করেছেন গুগল তার উলটাটি index করে, যার ফলে আপনার সাইট Google Search Engine এ শো করেনা । আশাকরি এবার পরিষ্কারভাবে Preferred Domain এর গুরুত্বটা বুঝতে পেরেছেন ।

কিভাবে আপনার সাইটের Preferred Domain সেট করবেনঃ
১। প্রথমে Google Webmaster Tools এ প্রবেশ করুন ।

২। পূর্বে যদি আপনার সাইটের একটি ভার্সন Webmaster এ অ্যাড করা থাকে তাহলে আপনাকে অন্যটি এখন করতে হবে । (যেমনঃ যদি আপনার সাইট আপনি পূর্বে www.yoursite.com হিসাবে অ্যাড করে থাকেন, তাহলে এখন শুধু yoursite.com হিসাবে অ্যাড করুন ।)

৩। এবার নতুন অ্যাড করা ভার্সনটিও ভেরিফাই করুন । ভয় পাবার কিছু নেই, বেশি ঝামেলা করতে হবেনা । আপনি আপনার আগের অ্যাড করা ভার্সনটি যে মেথড সিলেক্ট করে ভেরিফাই করেছিলেন এবার ও সেটিই সিলেক্ট করুন । এবং বেশিকিছু না করে Verify তে ক্লিক করুন । (যেমনঃ আপনি যদি আগে Meta tag সিলেক্ট করে ভেরিফাই করেছিলেন তাহলে এবারও Meta tag সিলেক্ট করুন । কিন্তু এবার নতুন করে ওই tag টি আপনার সাইটে পেস্ট করবার দরকার নেই । শুধু Verify তে ক্লিক করুন ।)

৪। এবার Google Webmaster Tools এর হোমপেজে থেকে আপনি যে সাইটের Preferred Domain সেট করতে চান সেটিতে ক্লিক করুন ।

৫। এবার আপনার সিলেক্ট করা সাইটের ড্যাসবোর্ড ওপেন হলে ডাইনপাশের গিয়ার আইকোনটিতে ক্লিক করুন এবং 'Site Settings' সিলেক্ট করুন ।

৬। এবার আপনার সাইটের সেটিংস পেজটি ওপেন হলে , সেখান থেকে আপনি আপনার পছন্দের (www অথবা non-www) Preferred Domain সেট করুন । তারপর Save এ ক্লিক করুন ।


  • আপনি যদি Blogger ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমি আপনাকে www ভার্সন সিলেক্ট করবার জন্য সাজেস্ট করব । কারন Blogger এ কাস্টোম ডোমেইন সেটের অপশন এ "Redirect yoursite.com to www.yoursite.com" ডিফল্টভাবে থাকে । শুধু একটা টিক দিয়ে দিলেই হয় । তাই আপনি যদি non-www ভার্সন সিলেক্ট করেন তাহলে আপনাকে মেনুয়ালি 301 redirect সেট করতে হবে । কি দরকার বারতি ঝামেলার !
এতটুকুই, আশাকরি আজকের পোষ্টির দ্বারা আপনি আপনার সাইটকে SEO (Search Engine Optimization) এর দিক দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন । যেকোন ধরনের প্রশ্নের জন্য কমেন্ট করুন । আর পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেলে আমি কৃতজ্ঞ থাকব । পরবর্তি পোষ্টে আমি শেয়ার করব Webmaster এ Geographic Target এর গুরুত্ব এবং কিভাবে আপনি Google Webmaster এ আপনার সাইটের Geographic Target সেট করবেন । সে পর্যন্ত আমার সাথেয় থাকুন ।


শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

এসইও সম্পর্কে কিছু কথা - নতুনদের জন্য

পোষ্টটি লিখেছেন : Sagor | শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪ 2 টি মন্তব্য (গুলি) হয়েছে
এসইও (SEO) কথাটা ব্লগিং জগতে যারা নতুন তাদের কাছে হয়ত একটু অস্বাভাবিক শোনাবে বা শোনাচ্ছে। এই ছোট্ট শব্দ এসইও (SEO) ইংরেজিতে যার পূর্ণরুপ Search Engine Optimization বা Search Engine Optimizer। আসলে এটা একটা বিশাল ব্যাপ্তি সম্পূর্ণ আলোচনা। শুনতে বা দেখতে অনেক ছোট হলেও এই ছোট্ট শব্দটার গুরুত্ব ব্লগিং এর ক্ষেত্রে যে কতটা তা বলে শেষ করবার মতো নয়। Search Engine Optimization বলতে বোঝায় একটা সার্চ ইঞ্জিন এর কাছে (যেমনঃ গুগল) আপনার সাইট বা ব্লগ কে গুরুত্বপূর্ণ করে তোলা। যেহেতু সারা বশ্বে কোটি কোটি ওয়ব সাইট রয়েছে এবং সবাই চাই তার সাইটাকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে, তাই এই ক্ষেত্রে একটা ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান। আমরা যখন সার্চ ইঞ্জিন বা গুগলে একটা কিছু খুজতে সার্চ করি তখন গুগল কয়েক হাজার বা লক্ষ রেসাল্ট শো করে। কিন্তু আমরা কি সবগুলো রেজাল্ট ঘেটে দেখি? বা সবগুলা সাইটে প্রবেশ করি? আমি সবগুলো সাইটের কথা বাদ দিলাম, আমরা আমদের কাক্ষিত ফলাফলের জন্য খুব কম সময়ই গুগলের ২য় পেজে যায়। প্রথম পেজে আমরা যা খুজছি তা না পেলে আমরা অন্য কোন কীওয়ার্ড দিয়ে সার্চ করি। তাই সব ব্লগার দেরই লক্ষ থাকে একটা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিজের সাইটের স্থান করে দেওয়া।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের কতকগুলো ধাপ রয়েছে। এগুলো হলোঃ

  • অন পেজ অপ্টিমাইজেশন
  • অফ পেজ অপ্টিমাইজেশন
  • কীওয়ার্ড নির্বাচন
  • পেজরেংক
  • ব্যাকলিঙ্ক
  • সাইটম্যাপ
  • robots.txt
  • মেটা ট্যাগ
  • মেটা ডিস্ক্রিপশন
  • nofollow এবং dofollow লিঙ্ক ইত্যাদি

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের সাথে অনেক বিষয় জড়িত এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আর যেহেতু আজকের এই পোস্টটি এসইও সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারনা নতুনদের জন্য তাই আজ আর বেশি লিখছি না।
তবে শেষ করবার আগে আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের উপর লেখা কয়েকটি বই পরবার সাজেশন দিব। আমি নিচে বইগুলোর ডাউনলোডের লিঙ্ক দিচ্ছি। বইগুলো ডাউনলোড করে পড়তে থাকুন আর সে অনুযায়ি কাজ করুন। ধিরে ধিরে আপনিও হয়ে উঠবেন একজন দক্ষ এসইও।

প্রথমে আপনি এখনে ক্লিক করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের উপর লেখা বাংলা বইটা ডাউনলোড করুন এবং অনুসরন করুন।

বাংলায় লেখা বইটা আয়ত্তে আসলে এবার এখান থেকে গুগলের এসইও স্টার্টার গাইড টা ডাউনলোড করুন।

আর হাতে সময় যদি কম থাকে তাহলে এখান থেকে গুগলের ওয়ান পেজ এসইও গাইড টা পড়ে নিন।

আর এসইও সম্পর্কে আরও জানতে আমার ব্লগের সাথেয় থাকুন। আমি পর্যায়ক্রমে এসইও নিয়ে বিশেষ করে ব্লগারের এসইও নিয়ে আলোচনা করব। সেখানথেকে আপনারা আরও ব্যাপক ধারনা পাবেন।
আজ এ পর্যন্তুই, ধন্যবাদ সবাইকে।



  • গোপনীয়তা নীতি
  • সাইটম্যাপ
  • আমার সম্পর্কে
  • ইন্টারনেটে আয়
  • বোনাস
  • উপরে ফিরে যান

    সাইটের সম্পর্কে কিছু তথ্য

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *