ধারাবাহিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধারাবাহিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

আপনার সাইটের Preferred Domain সেট করুন (www or non-www)

পোষ্টটি লিখেছেন : Sagor | রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ 2 টি মন্তব্য (গুলি) হয়েছে
এই পোষ্টে আমি দেখাব কিভাবে আপনি আপনার সাইটের Preferred Domain সেট করবেন
আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি SEO এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ । হ্যা আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটের Preferred Domain সেট করবেন । টাইটেলটি দেখেয় ইন্টারেস্টটেড লাগছে ? লাগবার ই কথা । এই বিষয়টি অনেকেই জানে না, আবার এমন ও আছে বিষয়টি জেনেও এটিকে গুরুত্ব দেয় না । তাই আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি কারন, যাতে যারা জানেন না তারা জানতে পারেন এবং যারা জেনেও বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেন না তাদের ভুল ভেঙ্গে যায় ।
আপনি কি আপনার সাইট গুগল ওয়েবমাস্টারে অ্যাড করেছেন ? আমি আশাকরি করেছেন । আর যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন এবং নির্ভূলভাবে Webmaster এ সাইট অ্যাড করতে জানেন না , তাহলে এই পোস্টটি দেখুনঃ কিভাভে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইট Google Webmaster এ অ্যাড করবেন এবং ভেরিফাই করবেন ।
ঠিকআছে, আমি এবার সম্পূর্ণ নিশ্চিত যে আপনি আপনার সাইট গুগল ওয়েবমাস্টারে অ্যাড করেছেন । কিন্তু আপনি কি আপনার সাইটের Preferred Domain সেট করেছেন ? মনেহয় না, কারন আমি আমার আগের পোষ্টে বলিনি যে কিভাবে আপনি আপনার Preferred Domain সেট করবেন । তবে আমি ওই পোষ্টটিতে বলেছিলাম যে্‌ অন্য একদিন এই বিষয়ে আলোচনা করব আর আজকে সেটাই করছি ।

Preferred Domain আসলে কিঃ
আপনি যদি না জেনে থাকেন যে Preferred Domain কি তাহলে প্রথমেই আপনাকে এটি পরিষ্কার করে দিতে চাই । আপনি কি জানেন আপনার সাইটের Address এর ২ টি ভার্সন আছে ? দাড়ান আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ।
আমার সাইটের ঠিকানা কি ?
itfun24.com
ঠিক ধরেছে । কিন্তু এই ঠিকানাটার আবার ২ টি ভার্সন আছে । হ্যা একটি হচ্ছে http://www.itfun24.com এবং অন্যটি http://itfun24.com । আপনি হয়ত ভাবছেন কি বোকামি কথা বলছি । এই দুইটার যেকোন একটা Adress ব্রাউজার এ লিখলেই তো আমার সাইটে প্রবেশ করবে । হুম, সেটা আমিও জানি ।
এবার বলি Prefereed Domain হচ্ছে আপনার সাইটের যে দুইটি ভার্সন আছে তার যে কোন একটিকে আপনার Address বলে Webmaster এর কাছে চিহ্নিত করে দেওয়া ।

Preferred Domain এর গুরুত্বঃ
আমি আগেই বলেছি অনেকেই এই বিষয়টিকে গুরুত্বের চোখে দেখেনা । তারা ভাবে কি দরকার www বা non-www যে কোন একটা লিখলেই তো সাইটে প্রবেশ করে, তাহলে কি দরকার । হ্যা আপনার চিন্তাটিও সঠিক । কিন্তু Google বিষয়টিকে একটু অন্যভাবে দেখে । আপনার সাইটের Preferred Domain যদি সেট করে দেওয়া না থাকে তাহলে, http://yoursite.com এবং http://www.yoursite.com এই দুটিকে গুগল দুটি ভিন্ন ভিন্ন সাইট হিসাবে বিবেচনা করে । যেটা আপনার SEO এর জন্য খুবই খারাপ একটা বিষয় । আবার অনেক সময় এমনও হয় আপনি আপনার সাইটের যে ভার্সন অ্যাড করেছেন গুগল তার উলটাটি index করে, যার ফলে আপনার সাইট Google Search Engine এ শো করেনা । আশাকরি এবার পরিষ্কারভাবে Preferred Domain এর গুরুত্বটা বুঝতে পেরেছেন ।

কিভাবে আপনার সাইটের Preferred Domain সেট করবেনঃ
১। প্রথমে Google Webmaster Tools এ প্রবেশ করুন ।

২। পূর্বে যদি আপনার সাইটের একটি ভার্সন Webmaster এ অ্যাড করা থাকে তাহলে আপনাকে অন্যটি এখন করতে হবে । (যেমনঃ যদি আপনার সাইট আপনি পূর্বে www.yoursite.com হিসাবে অ্যাড করে থাকেন, তাহলে এখন শুধু yoursite.com হিসাবে অ্যাড করুন ।)

৩। এবার নতুন অ্যাড করা ভার্সনটিও ভেরিফাই করুন । ভয় পাবার কিছু নেই, বেশি ঝামেলা করতে হবেনা । আপনি আপনার আগের অ্যাড করা ভার্সনটি যে মেথড সিলেক্ট করে ভেরিফাই করেছিলেন এবার ও সেটিই সিলেক্ট করুন । এবং বেশিকিছু না করে Verify তে ক্লিক করুন । (যেমনঃ আপনি যদি আগে Meta tag সিলেক্ট করে ভেরিফাই করেছিলেন তাহলে এবারও Meta tag সিলেক্ট করুন । কিন্তু এবার নতুন করে ওই tag টি আপনার সাইটে পেস্ট করবার দরকার নেই । শুধু Verify তে ক্লিক করুন ।)

৪। এবার Google Webmaster Tools এর হোমপেজে থেকে আপনি যে সাইটের Preferred Domain সেট করতে চান সেটিতে ক্লিক করুন ।

৫। এবার আপনার সিলেক্ট করা সাইটের ড্যাসবোর্ড ওপেন হলে ডাইনপাশের গিয়ার আইকোনটিতে ক্লিক করুন এবং 'Site Settings' সিলেক্ট করুন ।

৬। এবার আপনার সাইটের সেটিংস পেজটি ওপেন হলে , সেখান থেকে আপনি আপনার পছন্দের (www অথবা non-www) Preferred Domain সেট করুন । তারপর Save এ ক্লিক করুন ।


  • আপনি যদি Blogger ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমি আপনাকে www ভার্সন সিলেক্ট করবার জন্য সাজেস্ট করব । কারন Blogger এ কাস্টোম ডোমেইন সেটের অপশন এ "Redirect yoursite.com to www.yoursite.com" ডিফল্টভাবে থাকে । শুধু একটা টিক দিয়ে দিলেই হয় । তাই আপনি যদি non-www ভার্সন সিলেক্ট করেন তাহলে আপনাকে মেনুয়ালি 301 redirect সেট করতে হবে । কি দরকার বারতি ঝামেলার !
এতটুকুই, আশাকরি আজকের পোষ্টির দ্বারা আপনি আপনার সাইটকে SEO (Search Engine Optimization) এর দিক দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন । যেকোন ধরনের প্রশ্নের জন্য কমেন্ট করুন । আর পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেলে আমি কৃতজ্ঞ থাকব । পরবর্তি পোষ্টে আমি শেয়ার করব Webmaster এ Geographic Target এর গুরুত্ব এবং কিভাবে আপনি Google Webmaster এ আপনার সাইটের Geographic Target সেট করবেন । সে পর্যন্ত আমার সাথেয় থাকুন ।


বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪

দেখে নিন আপনার ব্লগ/ওয়েবসাইট কিভাবে Google Webmaster এ অ্যাড করবেন

পোষ্টটি লিখেছেন : Sagor | বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪ সর্বপ্রথম কমেন্টকারী হোন !
আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটকে গুগল ওয়েবমাস্টারে অ্যাড করবেন এবং ভেরিফাই করবেন, একদম শুরু থেকে । আপনি আপনার ব্লগকে গুগল ওয়েবমাস্টারে অ্যাড করেননি কিন্তু আপনার ব্লগে ১০০০+ পোষ্ট আছে । তাতে কিছু যায় আসে না । কারন আপনি যদি আপনার ব্লগকে গুগলে অ্যাড না করেন আপনি আপনার ব্লগের ওই ১০০০ পোষ্ট পরবার জন্য ভিসিটর পাবেন না । তাহলে এত পোষ্ট থাকবার মানে কি হলো ? একদম প্রথমে আমি ভাবতাম গুগল বোধয় তাদের সার্চ ইঞ্জিনে সাইট অ্যাড করবার জন্য টাকা নেয় । কিতু পরে জানলাম আসলে না, এটা গুগলের একটা ফ্রী সার্ভিস । তাই সাইট গুগলে অ্যাড করাটা খুবই জরুরী । এককথায় সাইট খুলে যদি তা গুগল অ্যাড না করেন তাহলে সাইট খুলবার মানেই হয় না (যদি না আপনি কোন পার্সনাল ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে খোলেন) । আমি জানি এটা আপনারা কম বেশি সবাই জানেন যে কিভাবে গুগল ওয়েবমাস্টারে সাইট অ্যাড করতে হয় । তারপরও প্রতিদিন কিছু নতুনদের আগমন তো ব্লগারের আজ্ঞিনায় হচ্ছে তাদের সুবিধার জন্যই আমার এ ক্ষুদ্রু প্রচেষ্টা । আর যারা জানেন যে  কিভাবে Google Webmaster এ সাইট অ্যাড করতে হয় তাদেরকে বলছি, আপনি কি গুগল ওয়েবমাস্টারের পরিপূর্ণ ব্যবহার জানেন ? আমি বলতে চাচ্ছি গুগলে শুধু সাইট অ্যাড করে রাখলেই হয় না, সেখানে আরো কিছু কাজ আছে । গুগল ওয়েবমাস্টারের সবগুলো টুলের ব্যবহার ঠিক ঠাক করতে হয়, তা না হলে এটা আপনার ব্লগের SEO তে ব্যপক একটা খারাপ প্রভাব ফেলতে পারে । যেমনঃ xml সাইটম্যাপ অ্যাড করা, Canonical ইউআরএল সেট করা আরো অনেক কিছু । তাই আপনি যদি এইসব টুলের ব্যবহার গুলো ঠিকঠাক না জানেন তাহলে আমার ব্লগে চোখ রাখুন । আমি পরবর্তিতে এইগুলো নিয়ে পোষ্ট করব । কারন আজকে যদি এই পোস্টে সবকিছু নিয়ে আলোচনা করি তাহলে সেটা বুঝতে নতুনদের কষ্ট হবে । তাই আজকের বিষয় 'কিভাবে আপনি আপনার সাইট/ব্লগ গুগলের ওয়েবমাস্টারে অ্যাড করবেন এবং ভেরিফাই করবেন' । তাহলে শুরু করা যাক...
যেভাবে যা করতে হবেঃ

১। প্রথমে এখানে ক্লিক করে গুগল ওয়েবমাস্টারে প্রবেশ করুন ।

২। এবার আপনার Gmail আইডি দিয়ে লগিন করুন ।

৩। এবার যে পেজটি ওপেন হবে, সেখানে আপনি একটি ADD A SITE বাটন দেখতে পাবেন নিচের ছবির মত । ওটাতে ক্লিক করুন ।


৪। তারপর একটা বক্স পাবেন সেখানে আপনার সাইটের Address দিয়ে Continue তে ক্লিক করুন । যেমনটি  আমি  নিচের ছবিতে দিয়েছি ।


৫। আশাকরি আপনি আপনার সাইটটি গুগল ওয়েবমাস্টারে সফলভাবে অ্যাড করতে পেরেছেন । আর যদি তাই হয় তাহলে আপনি নিচের ছবির মতো একটা Congratulation উইন্ডো দেখতে পারবেন । সেখান থেকে লাল মার্ক করা Webmaster Tools এ ক্লিক করে হোম পেজে ফিরে যান ।

৬। অথবা আপনাকে সরাসরি সাইট ভেরিফাই করবার জন্য একটা পেজে রিডিরেক্ট করবে । ব্যস্ত হবেন না, এখনো একটু কাজ বাকি, সেটা হলো আপনি যে সাইট টি অ্যাড করলেন সেটি ভেরিফাই করতে হবে । যাতে গুগল  বুঝতে পারে যে সাইটির মালিক আপনি । আর আপনি নিচের ছবির মত একটা পেজ দেখতে পাবেন ।

৭। এবার উপরের ছবির মত Alternate methods এ ক্লিক করুন ।

৮। এবার আপনি নিচের ছবির মত একটা পেজ দেখতে পাবেন । সেখান থেকে HTML tag এ ক্লিক করুন । এবার আপনি একটা HTML মেটা ট্যাগ দেখতে পাবেন । ওইটা সম্পুর্ণ কপি করুন (পেজটি বন্ধ করবেন না) ।


৯। এবার আপনার ব্লগারের Template এ গিয়ে Edit HTML এ ক্লিক করে <head> এর পর অথবা </head> এর আগে, মোটামুটি <head> এবং </head> এর মাঝে পেস্ট করে টেম্পলেট সেভ করুন ।

১০। এবার আবার ওয়েবমাস্টারের সেই পেজে ফিরে এসে উপরের ছবির মত Verify বাটন এ ক্লিক করুন । সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে Congratulation জানাবে ।

আজকের মত এই পর্যন্তই, আমি Webmaster নিয়ে আমার পরবর্তি পোস্টে আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার সাইটের Canonical URL সেট করবেন । সুতরাং সাথেই থাকুন আর পোষ্টটি শেয়ার করতে এবং কোন প্রশ্ন থাকলে শেয়ার করতে ভুলবেন না যেন ।


শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

ব্লগারে ফ্রী ব্লগিং করুন - ধারাবাহিক আলোচনাঃ পর্ব ১

পোষ্টটি লিখেছেন : Sagor | শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪ 2 টি মন্তব্য (গুলি) হয়েছে
বর্তমান সময়টায় কম্পিউটার, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির যুগ। তায় বর্তমান সময়ে ইন্টারনেট ছারা যেন কিছু ভাবা যায় না। আর এই ইন্টারনেটের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে ওয়েবসাইট ও ব্লগ এর সংখ্যা। আজকাল ইন্টারনেট সম্পর্কে কিছুটা ধারনা আছে এমন সবাই ওয়বসাইট বা ব্লগ খুলতে শুরু করেছে। কেউ খুলছে শখের বসে, কেউ ব্যক্তিগত কারনে, কেউ টাকা উপার্জনের জন্য, কেউ জ্ঞানের প্রসার ঘটাবার জন্য। আর ওয়বসাইট বা ব্লগের এত বিস্তারের পিছনে যে কারন রয়েছে তা হলোঃ অনেকগুলো কোম্পানির ফ্রী সার্ভিস। তেমনি একটা ফ্রী ব্লগ ক্রিয়েটর হলো গুগলের Blogger বা Blogspot । এখানে আপনি সম্পূর্ন ফ্রীতে ব্লগ তৈরি করতে পারেন। আর আমি সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে আপনি যদি টপ লেভেল ডোমেইন ব্যাবহার করতে চান, তাহলে সেটা আপনাকে কিনে নিতে হবে (যেমনঃ .com/.net/.org/.info ইত্যাদি)। হ্যা একদম প্রথমে আপনার কাছে বিষয়টা একটু জটিল লাগতে পারে, তাতে কি হয়েছে? আমি আছি না ! এই পোস্টটা ব্লগারে ফ্রী ব্লগ খুলবার ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব। আপনি এই ধারাবাহিক পর্বগুলো পরপর অনুসরন করলে আপনাকে কেউ একজন প্রফেশনাল ও দক্ষ ব্লগার হওয়া থেকে আটকাতে পারবেনা।
তাহলে আর কি? শুরু করা যাক...

আপনাকে যা যা করতে হবেঃ

  • প্রথমে আপনাকে blogger.com এই ঠিকানায় যেতে হবে।
  • ওখানে ঢুকে আপনার Gmail অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন (যদি না থেকে থাকে এখান থেকে খুলুন)।
  • এবার আপনি নিচের চিত্রের মতো দেখতে পাবেন। "New Blog" এ ক্লিক করুন।
ফ্রী ব্লগিং করুন ব্লগার এর সাথে ধারাবাহিক আলোচনা

  • এবার নতুন একটা উইন্ড পাবেন নিচের চিত্রের মতো, প্রথম বক্স এ আপনার ব্লগের টাইটেল লিখুন আর দ্বিতীয় বক্স এ আপনার ব্লগ এর ঠিকানা লিখুন। এখানে আপনাকে একটা জিনিশ খেয়াল করতে হবে যে, আপনি যে ব্লগ অ্যাড্রেস ব ঠিকানাটা সিলেক্ট করেছেন সেটা যেন এভেইলএবেল দেখাই। মানে আপনার আগেই অন্য কেউ যদি আপনি যে ঠিকানাটা খোলবার কথা ভাবছেন সেটা খুলে ফেলে তাহলে আপনি আর খুলতে পারবেন না। তখন আপনাকে নতুন কোন ঠিকানা সিলেক্ট করতে হবে।

ব্লগ তৈরির এই পর্যায়ে আপনাকে ব্লগের নাম ও একটি ইউনিক ঠিকানা নির্বাচন করতে হবে।

  • আপনার সিলেক্ট করা এড্রেসটা এভেইএবেল দেখালে "Create Blog!" এ ক্লিক করুন।
  • আপনার ব্লগ সফলভাবে তৈরি হলে আপনি নিচের চিত্রের মত একটা পেজে ফিরে আসবেন। যেখনে আপনার ব্লগের নামসহ আপনার ব্লগের ড্যাসবোর্ড দেখাবে।

আপনি এখানে আপনার ব্লগের লিস্ট ও মেনু দেখতে পারবেন

  • ব্যাস আপনার ব্লগ তৈরি করার কাজ শেষ :) । কিন্তু আপনার ব্লগিং এ যাত্রার সবে শুরু। তাই ব্যাস্ত হবেন না।


আমি আগেই বলেছি আমি ব্লগারে ব্লগিং নিয়ে ধারাবাহিক ভাবে একের পর এক আলোচনা করব। আর এটা যেহেতু প্রথম পর্ব তাই আজকের মতো এইটুকুয়। আমি ২য় পর্বে আলোচনা করবো ব্লগারের বিভিন্ন মেনু এবং সেগুলোর ব্যাবহার নিয়ে। তাই এই ব্লগের সাথেয় থাকুন।
ধন্যবাদ।


  • গোপনীয়তা নীতি
  • সাইটম্যাপ
  • আমার সম্পর্কে
  • ইন্টারনেটে আয়
  • বোনাস
  • উপরে ফিরে যান

    সাইটের সম্পর্কে কিছু তথ্য

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *