যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন ৭১৫ টি গ্রহের অবস্থান সনাক্ত করেছে । কেপ্লার টেলিস্কোপের পাঠানো তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে নাসা সৌরজগতের বাইরের এসব গ্রহের অবস্থান শনাক্ত করেছে । গ্রহগুলোর ৯৫% আমাদের সৌরজগতের নেপচুন গ্রহের চেয়ে ছোট । নেপচুন ব্যাসের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম ও ভরের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ । নতুন গ্রহগুলোর মধ্যে চারটি পৃথিবীর ব্যাসার্ধের আড়াই গুন ছোট এবং এ গ্রহগুলো ৩৫০টি নক্ষত্রকে প্রদক্ষিন করে । অর্থাৎ একটি নক্ষত্রকে প্রদক্ষিন করে একাধিক গ্রহ । এর আগে সৌরজগতের বাইরে ২৪৬ টি গ্রহের সন্ধান দিয়েছিল কেপ্লার টেলিস্কোপ । নতুন ৭১৫ টিসহ এ সংখা দাড়ালো ৯৬১ টিতে ।
সোমবার, ৫ মে, ২০১৪
নতুন ৭১৫টি গ্রহের সন্ধান দিল নাসা
পোষ্টটি লিখেছেন : Sagor | সোমবার, ৫ মে, ২০১৪ সর্বপ্রথম কমেন্টকারী হোন !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)



0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন