আজকের এই টিউটোরিয়ালটা আপনার জন্য খুবই কাজের যদিনা আপনি এটা সম্পর্কে জেনে থাকেন । গুগল নাম শুনেছেন ? একটু মজা করলাম । গুগল এর নাম শোনেনাই এমন ব্যক্তি খুব কমই পাবেন আপনি বর্ত্মান দুনিয়াতে । আর আপনি তো একজন ব্লগার তাই এটা কোনক্রোমেই সম্ভভ না যে আপনি গুগল কে জানেন না । গুগলকে আমরা সাধারনত একটা সার্চ ইঞ্জিন হিসাবেই চিনি, যোদিও গুগলের আরো অনেক সার্ভিস রয়েছে, যেমনঃ Adwords, Gmail, Adsence এমনকি আপনি যে Blogger ইউজ করছেন সেটাও কিন্তু গুগলের । কিন্তু গুগলের সবথেকে বড় এবং জনপ্রিয় সার্ভিস হচ্ছে Google Search । এটা বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন । কেমন হয় যতি আপনি গুগলের এই বিখ্যাত সার্চ ইঞ্জিনটি আপনার ব্লগে অ্যাড করতে পারেন । না এটা অসম্ভব কিছু না, গুগলের এরকমই একটি সার্ভিস হলো Google Custom Search । আপনি খুব সহজেই গুগলের এই Custom Search আপনার ব্লগে বা ওয়েবসাইট এ অ্যাড করতে পারেন । আমি যেহেতু এই ব্লগের শুধু ব্লগারের বিষয়ে লিখি তাহি আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি গুগলের Custom Search আপনার ব্লগার ব্লগের অ্যাড করবেন ।
আমি আপনাদের সুবিধার জন্য নিচের ধাপগুলোর সাথে প্রয়োজনিয় Screenshot অ্যাড করে দিয়েছি । তাহলে আর কি? শুরু করা যাক । আপনি শুধু নিচের ধাপগুলো অনুশরন করতে থাকুন, আর দেখুন আপনার অজান্তেই কখন আপনার ব্লগের গুগলের Custom Search অ্যাড হয়ে গিয়েছে ।
১। প্রথমে আপনি এখানে ক্লিক করে গুগলের কাস্টোম সার্চ ইঞ্জিন ডেভোলপিং সাইটে প্রবেশ করুন ।
২। এবার আপনি যে পেজটাতে প্রবেশ করবেন সেখনে নিচের ছবির মত একটা Add অপশন পাবেন, ওটাতে ক্লিক করুন ।
৩। Add বাটন এ ক্লিক করবার পর আপনি একটা নতুন পেজ দেখতে পাবেন । সেখানে নিচের ছবির মতো করে আপনার সাইটের Address প্রবেশ করান । এবং Create বাটন এ ক্লিক করুন ।
৪। এবার নিচের ছবির মতন একটা Congratulation পেজ ওপেন হবে আপনার Custom Search Engine সফলভাবে তৈরি হবার পর ।
৫। এবার আপনি উপরের ছবির লাল রঙ দিয়ে মার্ক করা বাটন এ ক্লিক করে আপনার Custom Search Engine এর কোড পেতে পারেন । অথবা আপনি চাইলে সবুজ রঙ দিয়ে মার্ক করা বাটন এ ক্লিক করে আপনার পছন্দ মত Custom Search Engine কে কাস্টোমাইজ করেনিতে পারেন ।
৬। Receive code বাটন এ ক্লিক করলে আপনি নিচের ছবির মতো কোড পেয়ে যাবেন ।
৭। এবার আপনি কোডটা কপি করে আপনার ব্লগারের Layout অপশন থেকে একটা Widget এ পেস্ট করে দিন আর উপভোগ করুন চমতৎকার একটি শক্তিশালি সার্চ বক্স আপনার ব্লগে ।
- কিভাবে Layout এ কোড বসাবেন না জেনে থাকলে এই পোস্টটা দেখে বুঝে নিন এখানে ক্লিক করুন ।







0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন