হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই খুব ভালো আছেন । আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি খুবই দরকারি টিপ্স । ব্লগারে কিভাবে কাস্টোম ডোমেইন সেট করবেন সে বিষয়েই এই পোস্টটি । আমারা সবাই তো মনের আনন্দে গুগল এর ফ্রী হস্টিং মানে ব্লগার ইউজ করে যাচ্ছি । কিন্তু টপ লেভেল ডমেইন ? না সেটা তো আর ফ্রী তে পাওয়া যাবে না । তাই আমার যখনি ডিসিশান নিই যে, আমরা একটা টপ লেভেল ডোমেইন কিনব তখনি মাথায় আসে GoDaddy বা namecheap এর কথা । এই দুটো কোম্পানি হচ্ছে ডোমেইন বাজারের রাজা । আমি namecheap এবং godaddy দুইটা কোম্পানি থেকেই ডোমেইন ইউজ করেছি মানে এখনো করছি । আমার কাছে godaddy থেকে namecheap একটু বেশি ভালো লেগেছে । এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত । তবে godaddy যে খারাপ আমি সে কথাও বলছি না । সে যায় হোক আমি GoDaddy প্রিয় বন্ধুদের মন খারাপ করতে চাইনা ।
তবে আমি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার namecheap থেকে কেনা ডোমেইন আপনার ব্লগে সেট করবেন । পরবর্তিতে একটা পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি GoDaddy এর ডোমেইন আপনার ব্লগারে সেট করবেন । তবে আজ নয় ।
এটা তেমন কোঠিন কিছু না, ভয় পাবার কিছু নেই । এক দুই বার আপনার কাছথেকে কোন ভুল হলেও কোন সমস্যা হবেনা । তাই মাথা ঠান্ডা রেখে শুরু করুন ।
আমি আশাকরি আপনি অলরেডি namecheap থেকে একটা ডোমেইন কিনে ফেলেছেন । যদি আমার ভাবনা সঠিক হয় তাহলে আপনি নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১। আপনার namecheap অ্যাকাউন্ট এ লগিন করুন ।
তবে আমি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার namecheap থেকে কেনা ডোমেইন আপনার ব্লগে সেট করবেন । পরবর্তিতে একটা পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি GoDaddy এর ডোমেইন আপনার ব্লগারে সেট করবেন । তবে আজ নয় ।
এটা তেমন কোঠিন কিছু না, ভয় পাবার কিছু নেই । এক দুই বার আপনার কাছথেকে কোন ভুল হলেও কোন সমস্যা হবেনা । তাই মাথা ঠান্ডা রেখে শুরু করুন ।
আমি আশাকরি আপনি অলরেডি namecheap থেকে একটা ডোমেইন কিনে ফেলেছেন । যদি আমার ভাবনা সঠিক হয় তাহলে আপনি নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১। আপনার namecheap অ্যাকাউন্ট এ লগিন করুন ।
২। এবার আপনার ইউজারনেমের উপর মাউস কার্সর রাখুন ।
৩। ড্রোপডাউন মেনু থেকে "Manage Domain" এ ক্লিক করুন ।
৪। এবার আপনার ডোমেইন লিস্টের পেজ চলে আসবে । আপনার যদি একের অধিক ডোমেইন থেকে থাকে তাহলে আপনি আপনার ব্লগে যে ডোমেইনটা সেট করতে চান সেটার উপর (চেক বক্সটাতে টিক দেবার কথা বলছি না) ক্লিক করুন ।
৫। এবার বাম পাশের মেনু থেকে "All Host Records" এ ক্লিক করুন, আর আপনার ব্রাউজার এর এই ট্যাবটা এইভাবেই রেখেদিন । বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটা দেখুন ।
৬। এবার আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগিন করুন ।
৭। ব্লগারের ড্যাসবোর্ড এর ড্রোপডাউন মেনু থেকে "Settings" এ ক্লিক করুন । Settings থেকে Basic এ ক্লিক করুন । এবার ওই পেজের "Add a custom domain" অপশনটাতে ক্লিক করুন ।
৭। ফাকা বক্সে আপনার ডোমেইনের নাম প্রবেশ করান । অবশ্যই নামের আগে www সহ অ্যাড করবেন ।
৮। এবার Save বাটন এ ক্লিক করুন । নিচের চিত্রের মত একটা এরার দেখতে পাবেন যেখানে আপনাকে DNS (Domain Name Server) সেটআপ করতে বলবে এবং একটি ইউনিক cName রেকর্ড দিবে ।
৯। এবার আপনি আবার namecheap ওপেন করা সেই ট্যাবে ফিরে যান ।
- সেখনে "HOST NAME" অপশন এর প্রথম বক্স এ "@" চিহ্ন দিন, তার ডাইন পার্শের "IP ADDRESS/URL" অপশন এ আপনার ডোমেইনের নাম প্রবেশ করান অবশ্যই http:// এবং www সহ । এবার তার ডাইন পাশের "RECORD TYPE" অপশনের ড্রোপডাউন মেনু থেকে "URL Redirect" সিলেক্ট করুন ।
- দ্বিতীয় বক্স এ HOST NAME = www , IP ADDRESS/URL = ghs.google.com , RECORD TYPE = CNAME (Alias) প্রবেশ করান ।
- এবার SUB-DOMAIN SETTINGS এর নিচের প্রথম খালিঘরে পরপর ৪টা বক্সে আপনার ডোমেইনের নাম প্রবেশ করান www বা http:// ছাড়া ।
- এবার তার ডাইন পাশের ৪টি খালি ঘরে নিচের IP গুলো প্রবেশ করান
216.239.32.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21
- এবার তার ডাইনপাশের অর্থাৎ RECORD TYPE এর পরপর ৪টি ঘরে A(Address) সিলেক্ট করুন ।
১০। এইবার আপনার ডোমেইন ভেরিফাই করবার পালা । ব্লগারে যে পেজে আপনাকে এররর দেখিয়েছিলো সেখানে "a5kgu8j98w" এবং "gv-tjdkljfsfjkp.dv.googlehosted.com" এই ধরনের দুইটা কোড দিয়েছিলো । কোড দুইটা খুজে বের করুন । বুঝতে না পারল্র ৮ নং এর ছবিটার মার্ককরা অংশ দেখুন ।
- প্রথম কোডটা কপি করে HOST NAME সেকশনে এবং ২য় কোডটা কপি করে IP ADDRESS/URL এ পেস্ট করুন আর RECORD TYPE থেকে "CNAME (Alias)" সিলেক্ট করুন । ব্যাস আপনার কাজ শেষ । এবার ব্লগারের সেভ বাটন এ ক্লিক করুন ।
সবকিছু ভালোভাবে বুঝতে নিচের ছবিটা দেখুনঃ
১১। যদি এবারও এররর দেখায় তাহলে কিছু সময় পর আবার সেভ বাটন এ ক্লিক করুন । কারন কখনো কখনো DNS সেট হতে একটু সময় লাগে ।
১২। ডোমেইন সেভ হয়ে গেলে আবার এডিট এ ক্লিক করুন এবং Redirect yourdomain.com to www.yourdomain.com এর চেক বক্স এ টিক দিয়ে সেভ এ ক্লিক করুন । এবার আপনার ভিসিটররা তাদের ব্রাউজার এ www ছাড়া আপনার অ্যাড্রেস লিখলেও আপনার সাইটেই আসবে কোন প্রকার সমস্যা ছাড়া ।
পোস্টটি দ্বারা যদি আপনার একটুও উপকার হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । এবং আপনার মূল্যবান কমেন্ট প্রদান করুন ।







সুন্দর লিখেছেন... কাজে লাগবে
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্য
মুছুনসুন্দর লিখেছেন । তবে কিভাবে কিনতে হয় সেটাও দিলে অনেকের বুজতে সুবিদা হত । আমার মনে হয় হোক । খুব কাজের পোস্ট করেছেন ।
উত্তরমুছুনধিরে ধিরে সবই পোষ্ট করব...
মুছুননেক্সট টাইম যখন আমি ডোমেইন কিনি তখন স্ক্রিনশটগুলো নিয়ে একটা পোষ্ট করব ।
যায় হোক আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করবার জন্য @পারভেজ ভাই