এসইও (SEO) কথাটা ব্লগিং জগতে যারা নতুন তাদের কাছে হয়ত একটু অস্বাভাবিক শোনাবে বা শোনাচ্ছে। এই ছোট্ট শব্দ এসইও (SEO) ইংরেজিতে যার পূর্ণরুপ Search Engine Optimization বা Search Engine Optimizer। আসলে এটা একটা বিশাল ব্যাপ্তি সম্পূর্ণ আলোচনা। শুনতে বা দেখতে অনেক ছোট হলেও এই ছোট্ট শব্দটার গুরুত্ব ব্লগিং এর ক্ষেত্রে যে কতটা তা বলে শেষ করবার মতো নয়। Search Engine Optimization বলতে বোঝায় একটা সার্চ ইঞ্জিন এর কাছে (যেমনঃ গুগল) আপনার সাইট বা ব্লগ কে গুরুত্বপূর্ণ করে তোলা। যেহেতু সারা বশ্বে কোটি কোটি ওয়ব সাইট রয়েছে এবং সবাই চাই তার সাইটাকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে, তাই এই ক্ষেত্রে একটা ব্যাপক প্রতিযোগিতা বিদ্যমান। আমরা যখন সার্চ ইঞ্জিন বা গুগলে একটা কিছু খুজতে সার্চ করি তখন গুগল কয়েক হাজার বা লক্ষ রেসাল্ট শো করে। কিন্তু আমরা কি সবগুলো রেজাল্ট ঘেটে দেখি? বা সবগুলা সাইটে প্রবেশ করি? আমি সবগুলো সাইটের কথা বাদ দিলাম, আমরা আমদের কাক্ষিত ফলাফলের জন্য খুব কম সময়ই গুগলের ২য় পেজে যায়। প্রথম পেজে আমরা যা খুজছি তা না পেলে আমরা অন্য কোন কীওয়ার্ড দিয়ে সার্চ করি। তাই সব ব্লগার দেরই লক্ষ থাকে একটা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিজের সাইটের স্থান করে দেওয়া।
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের কতকগুলো ধাপ রয়েছে। এগুলো হলোঃ
- অন পেজ অপ্টিমাইজেশন
- অফ পেজ অপ্টিমাইজেশন
- কীওয়ার্ড নির্বাচন
- পেজরেংক
- ব্যাকলিঙ্ক
- সাইটম্যাপ
- robots.txt
- মেটা ট্যাগ
- মেটা ডিস্ক্রিপশন
- nofollow এবং dofollow লিঙ্ক ইত্যাদি
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের সাথে অনেক বিষয় জড়িত এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আর যেহেতু আজকের এই পোস্টটি এসইও সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারনা নতুনদের জন্য তাই আজ আর বেশি লিখছি না।
তবে শেষ করবার আগে আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের উপর লেখা কয়েকটি বই পরবার সাজেশন দিব। আমি নিচে বইগুলোর ডাউনলোডের লিঙ্ক দিচ্ছি। বইগুলো ডাউনলোড করে পড়তে থাকুন আর সে অনুযায়ি কাজ করুন। ধিরে ধিরে আপনিও হয়ে উঠবেন একজন দক্ষ এসইও।
প্রথমে আপনি এখনে ক্লিক করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের উপর লেখা বাংলা বইটা ডাউনলোড করুন এবং অনুসরন করুন।
বাংলায় লেখা বইটা আয়ত্তে আসলে এবার এখান থেকে গুগলের এসইও স্টার্টার গাইড টা ডাউনলোড করুন।
আর হাতে সময় যদি কম থাকে তাহলে এখান থেকে গুগলের ওয়ান পেজ এসইও গাইড টা পড়ে নিন।
আর এসইও সম্পর্কে আরও জানতে আমার ব্লগের সাথেয় থাকুন। আমি পর্যায়ক্রমে এসইও নিয়ে বিশেষ করে ব্লগারের এসইও নিয়ে আলোচনা করব। সেখানথেকে আপনারা আরও ব্যাপক ধারনা পাবেন।
আজ এ পর্যন্তুই, ধন্যবাদ সবাইকে।



vai seo sikar r valo ki way ase...ami mota muti ai jonis gulo sikci..but Ami SEM,SMM agulo sikte cai,,ki bhave sikte parbo
উত্তরমুছুনApp Store
ভাই আমার ব্লগ nofollow তাই ব্যাকলিঙ্ক করে লাভ নেই
উত্তরমুছুন