আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটকে গুগল ওয়েবমাস্টারে অ্যাড করবেন এবং ভেরিফাই করবেন, একদম শুরু থেকে । আপনি আপনার ব্লগকে গুগল ওয়েবমাস্টারে অ্যাড করেননি কিন্তু আপনার ব্লগে ১০০০+ পোষ্ট আছে । তাতে কিছু যায় আসে না । কারন আপনি যদি আপনার ব্লগকে গুগলে অ্যাড না করেন আপনি আপনার ব্লগের ওই ১০০০ পোষ্ট পরবার জন্য ভিসিটর পাবেন না । তাহলে এত পোষ্ট থাকবার মানে কি হলো ? একদম প্রথমে আমি ভাবতাম গুগল বোধয় তাদের সার্চ ইঞ্জিনে সাইট অ্যাড করবার জন্য টাকা নেয় । কিতু পরে জানলাম আসলে না, এটা গুগলের একটা ফ্রী সার্ভিস । তাই সাইট গুগলে অ্যাড করাটা খুবই জরুরী । এককথায় সাইট খুলে যদি তা গুগল অ্যাড না করেন তাহলে সাইট খুলবার মানেই হয় না (যদি না আপনি কোন পার্সনাল ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে খোলেন) । আমি জানি এটা আপনারা কম বেশি সবাই জানেন যে কিভাবে গুগল ওয়েবমাস্টারে সাইট অ্যাড করতে হয় । তারপরও প্রতিদিন কিছু নতুনদের আগমন তো ব্লগারের আজ্ঞিনায় হচ্ছে তাদের সুবিধার জন্যই আমার এ ক্ষুদ্রু প্রচেষ্টা । আর যারা জানেন যে কিভাবে Google Webmaster এ সাইট অ্যাড করতে হয় তাদেরকে বলছি, আপনি কি গুগল ওয়েবমাস্টারের পরিপূর্ণ ব্যবহার জানেন ? আমি বলতে চাচ্ছি গুগলে শুধু সাইট অ্যাড করে রাখলেই হয় না, সেখানে আরো কিছু কাজ আছে । গুগল ওয়েবমাস্টারের সবগুলো টুলের ব্যবহার ঠিক ঠাক করতে হয়, তা না হলে এটা আপনার ব্লগের SEO তে ব্যপক একটা খারাপ প্রভাব ফেলতে পারে । যেমনঃ xml সাইটম্যাপ অ্যাড করা, Canonical ইউআরএল সেট করা আরো অনেক কিছু । তাই আপনি যদি এইসব টুলের ব্যবহার গুলো ঠিকঠাক না জানেন তাহলে আমার ব্লগে চোখ রাখুন । আমি পরবর্তিতে এইগুলো নিয়ে পোষ্ট করব । কারন আজকে যদি এই পোস্টে সবকিছু নিয়ে আলোচনা করি তাহলে সেটা বুঝতে নতুনদের কষ্ট হবে । তাই আজকের বিষয় 'কিভাবে আপনি আপনার সাইট/ব্লগ গুগলের ওয়েবমাস্টারে অ্যাড করবেন এবং ভেরিফাই করবেন' । তাহলে শুরু করা যাক...
যেভাবে যা করতে হবেঃ
১। প্রথমে এখানে ক্লিক করে গুগল ওয়েবমাস্টারে প্রবেশ করুন ।
২। এবার আপনার Gmail আইডি দিয়ে লগিন করুন ।
৩। এবার যে পেজটি ওপেন হবে, সেখানে আপনি একটি ADD A SITE বাটন দেখতে পাবেন নিচের ছবির মত । ওটাতে ক্লিক করুন ।
৪। তারপর একটা বক্স পাবেন সেখানে আপনার সাইটের Address দিয়ে Continue তে ক্লিক করুন । যেমনটি আমি নিচের ছবিতে দিয়েছি ।
৫। আশাকরি আপনি আপনার সাইটটি গুগল ওয়েবমাস্টারে সফলভাবে অ্যাড করতে পেরেছেন । আর যদি তাই হয় তাহলে আপনি নিচের ছবির মতো একটা Congratulation উইন্ডো দেখতে পারবেন । সেখান থেকে লাল মার্ক করা Webmaster Tools এ ক্লিক করে হোম পেজে ফিরে যান ।
৬। অথবা আপনাকে সরাসরি সাইট ভেরিফাই করবার জন্য একটা পেজে রিডিরেক্ট করবে । ব্যস্ত হবেন না, এখনো একটু কাজ বাকি, সেটা হলো আপনি যে সাইট টি অ্যাড করলেন সেটি ভেরিফাই করতে হবে । যাতে গুগল বুঝতে পারে যে সাইটির মালিক আপনি । আর আপনি নিচের ছবির মত একটা পেজ দেখতে পাবেন ।
৭। এবার উপরের ছবির মত Alternate methods এ ক্লিক করুন ।
৮। এবার আপনি নিচের ছবির মত একটা পেজ দেখতে পাবেন । সেখান থেকে HTML tag এ ক্লিক করুন । এবার আপনি একটা HTML মেটা ট্যাগ দেখতে পাবেন । ওইটা সম্পুর্ণ কপি করুন (পেজটি বন্ধ করবেন না) ।
৯। এবার আপনার ব্লগারের Template এ গিয়ে Edit HTML এ ক্লিক করে <head> এর পর অথবা </head> এর আগে, মোটামুটি <head> এবং </head> এর মাঝে পেস্ট করে টেম্পলেট সেভ করুন ।
১০। এবার আবার ওয়েবমাস্টারের সেই পেজে ফিরে এসে উপরের ছবির মত Verify বাটন এ ক্লিক করুন । সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে Congratulation জানাবে ।
আজকের মত এই পর্যন্তই, আমি Webmaster নিয়ে আমার পরবর্তি পোস্টে আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার সাইটের Canonical URL সেট করবেন । সুতরাং সাথেই থাকুন আর পোষ্টটি শেয়ার করতে এবং কোন প্রশ্ন থাকলে শেয়ার করতে ভুলবেন না যেন ।








0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন