সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

আপনার Blogger এ ব্যবহৃত JavaScript কোডকে একটু দ্রুত লোড করান

পোষ্টটি লিখেছেন : Sagor | সোমবার, ২১ এপ্রিল, ২০১৪ সর্বপ্রথম কমেন্টকারী হোন !
আমারা যারা ব্লগারে ব্লগিং করি, অনেক সময় অনেক প্রয়োজনে আমদেরকে আমাদের ব্লগে বিভিন্ন JavaScript কোড ইউজ করতে হয় । কিন্তু অধিক মাত্রায় কোড ব্যবহার করবার ফলে বা স্লো ইন্টারনেট কানেকশানের কারনে এমনটা দেখা যায় যে আমাদের ব্লগে যে কোডটি আগে লোড হবার দরকার সেটি না হয়ে অপ্রয়োজনীয় কোডটই আগে লোড হচ্ছে । বিশেষ করে এই ব্যপারটা ঘটে এড কোডের ক্ষেত্রে । দেখাযায় ব্লগের দরকারি কোডগুলো লোড হবার খবর নেই, অথচ এড কোড লোড হয়ে বশে আছে । এটা আপনার কাছে হয়ত বেশ ভালই মনে হবে কারন, আপনি হয়ত ভাবছেন তারাতারি এড শো করলে বেশি ক্লিক পাব । কিন্তু বেপারটা আসলে সেরকম না । আপনি আপনার ব্লগের এডে তখনি বেশি ক্লিক পাবেন যখন আপনার ব্লগের ভিসিটর বেশি হবে । আর আপনার ব্লগ পুরোপুরি লোড হবার আগেই এড শো করা কোন ইউজার ই ভালো দৃষ্টিতে দেখবে না । আর এটা আপনার ব্লগের ডিজাইনকেও যথেষ্ট আনপ্রফেশনাল করে দিবে ।
তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই সমস্যার স্থায়ী সমাধান । আজকের এই Trick টি ব্যবহার করে আপনি খুব সহজেয় নিজের ইচ্ছামত প্রয়োজনীয় কোডকে আগে লোড করাতে পারবেন ।

যদি Widget বাদে HTML/Template এ কোড বসাতে চান তাহলে:

১। আপনার ব্লগারে লগিন করুন ।

২। ড্যাসবোর্ডের ড্রোপডাউন মেনু থেকে Template সিলেক্ট করুন ।

৩। এবার "Edit HTML" এ ক্লিক করুন ।

৪। পেজটি/HTML এডিটরটি পুরোপুরি লোড হলে c+f চেপে </body> কোডটিকে সার্চ করুন ।

৫। এবার সার্চ করা কোডটির (</body>) ঠিক উপরে নিচের কোডটি পেস্ট করুন ।
<script type=’text/javascript’>
//<![CDATA[
Paste Your JavaScript Code Here//]]>
</script>
৬। এবার লাল রঙের মার্ক করা লেখটা আপনার কাক্ষিত JavaScript কোড দিয়ে রিপেস করুন ।

৭। এবার Save Template বাটন এ ক্লিক করুন ।

যদি আপনি আপনার ব্লগের উইডগেটে কোড বসাতে চান তাহলে:

১। আপনার ব্লগারে লগিন করুন ।

২। ড্যাসবোর্ডের ড্রোপডাউন মেনু থেকে Layout সিলেক্ট করুন ।

৩। এবার Add a gadget এ ক্লিক করে JavaScript সিলেক্ট করুন ।

৪। তারপর ফাকা বক্সে নিচের কোডটি পেস্ট করুন ।
<script type=’text/javascript’>
//<![CDATA[
Paste Your JavaScript Code Here//]]>
</script>
৫। এবার লাল রঙের মার্ক করা লেখটা আপনার কাক্ষিত JavaScript কোড দিয়ে রিপেস করুন ।

৬। এবার Save বাটন এ ক্লিক করুন ।

৭। বুঝতে কোন সমস্যা হলে এখান থেকে দেখে নিন কিভাবে ব্লগারে Layout/Widget এ কোড ইউজ করবেন স্ক্রিনশট সহ

আশাকরি আজকের এই পোস্টটি দ্বারা আপনি উপকৃত হবেন । আর যদি তাই হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করতে এবং ফেসবুকে শেয়ার করতে কিপটামি করবেন না ।
ধন্যবাদ




0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

  • গোপনীয়তা নীতি
  • সাইটম্যাপ
  • আমার সম্পর্কে
  • ইন্টারনেটে আয়
  • বোনাস
  • উপরে ফিরে যান

    সাইটের সম্পর্কে কিছু তথ্য

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *