আপনি যদি ব্লগিং জগতে একদম নতুন না হয়ে থাকেন তাহলে Alexa এবং Alexa Rank কি সেটা আশকরি আপনাকে বলে দিতে হবে না । যায় হোক যারা জানেন না তাদেরকে একটু ধারনা দিই । Alexa হচ্ছে একটা Web Information Company । এটা গোটা বিশ্বের সব ওয়েবসাইটের বিভিন্ন তথ্য Analysis করে প্রতিটা সাইটকে একটা রেংকিং দিয়ে থাকে । এবং সেটা খুবি জরুরি একটা বিষয় । Alaxa মূলত প্রতিটা সাইটকে রেংকিং করে সাইটের কন্টেন্ট, গড় ট্রাফিক, ভিসিটরদের রিএ্যাক্ট ইত্যাদির উপর । যেহেতু সাড়া বিশ্বে সর্বমোট কয়েক কোটি ওয়েবসাইট রয়েছে তাই Alexa থেকে আপনার সাইটের জন্য ভালো রেংকিং পেতে হলে আপনার সাইটকে অবশ্যই মান সম্মত হতে হবে । কি ভাবছেন ? Alexa রেংকিং ভালো না হলে কি সমস্যা, বলছি আজকাল শুধু ব্লগাররায় নয় সাধারন ইউজাররাও জানে Alexa রেংকিং এর বেপারে । আর তারা প্রতিটা সাইটকে সেভাবেই বিচার করে থাকে, অর্থাৎ যে সাইটের Alexa Rank যত ভালো ভিসিটররা সে সাইটকে তত বেশি গুরুত্ব দিয়ে থাকে । এইটা গেলো একটা দিক, অন্য একটা দিক হলো আপনি আপনার ব্লগে কিছু এড শো করিয়ে একটু বাড়তি টাকা রোজগার করতে চান । কিন্তু আপনার ব্লগের Alexa রেংকিং যদি ভালো না হয় তাহলে আপনি ভালো কোন Publisher কোম্পানির এড অ্যাকাউন্ট পাবেন না । যেমনঃ Google Adsence, Buysellads, Madadsmedia এরোকম ভালোকিছু কোম্পানি ।
তাই আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার সাইটকে Alexa তে Claimed করবেন । এটা ঠিক Google Webmaster এ সাইট অ্যাড করবার মতনি একটা বিষয় । আপনার সাইটাকে Alexa তে অ্যাড করে আপনার সাইটকে Alexa এর কাছে গুরুত্বপূর্ণ করে তুলুন । আর আপনি যদি এখনো না জানেন কিভাবে Google Webmaster এ সাইট অ্যাড করতে হয় তাহলে এই পোস্টটি দেখুন । এবার আর কথা না বাড়িয়ে শুরু করা যাক...
যেভাবে যা করবেনঃ
১। প্রথমে আপনি এখানে ক্লিক করে Alexa এর অফিশিয়াল সাইটে প্রবেশ করুন ।
২। এবার Create a account এ ক্লিক করুন, নিচের ছবির মতো ।
৩। ক্লিক করবার পর আপনি দুইটা অপশন দেখতে পাবেন । সেগুলো হলো, আপনি দুইটা উপায়ে Alexa তে অ্যাকাউন্ট খুলতে পারবেন -একটা হলো আপার ইমেইল আইডি প্রবেশ করে । অন্যটা হলো -আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে । আপনি যেটা ইউজ করতে চান সেটাতে ক্লিক করুন । তবে আমি আপনাকে সাজেশান দিব ইমেইল ইউজ করবার জন্য ।
৪। আপনি যদি আমার সাজেশান মতো ইমাইল ইউজ করেন তাহলে, ইমাইল আইডি প্রবেশ করে Create এ ক্লিক করবার পর আপনি নিচের ছবির মত একটা পেজ পাবেন । যেটাতে আপনাকে ইমেইল ভেরিফাই করে বলবে ।
৫। এবার আপনার Gmail এর ইনবক্স এ প্রবেশ করুন । সেখানে আপনি একটা নতুন ইমেইল পাবেন । যেটাতে একটা লিঙ্ক থাকবে লিঙ্কটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন ।
৬। ভেরিফাই করা হয়েগেলে আপনাকে আপনার Password সেট করতে বলবে । Password এর বক্সে আপনার কাক্ষিত Password প্রবেশ করিয়ে Submit Password এ ক্লিক করুন, নিচের ছবির মতো ।
৭। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার Dashboard পেজটি দেখতে পাবেন । যেখান থেকে Add My Site এ ক্লিক করতে হবে ।
৮। এবার একটা ছোট্ট উইন্ডো ওপেন হবে সেটাতে আপনার সাইটের Address দিন । এবার যে পেজটি ওপেন হবে সেটা আমাদের কোন দরকার নেই । আসলে এগুলো সব Pro plan যে গুলোর জন্য আপনাকে প্রতিমাসে ডলার গুন্তে হবে । তাই এটা এইভাবেই থাক ।
৯। এবার আপনার ব্রাউজার এ একটা নতুন ট্যাব ওপেন করুন । সেটাতে http://www.alexa.com/siteinfo/http://www.itfun24.com এ প্রবেশ করুন ।
- সবুজ মার্ক করা লেখাটা আপনার সাইটের লিঙ্ক দিয়ে রিপ্লেস করেদিন ।
১১। এবার Site Management এ মাউস নিয়ে Claim your site এ ক্লিক করুন ।
১২। এখানে আপনি আপনার সাইট ভেরিফাই করবার তিনটি অপশন পাবেন , ২ নাম্বার এ ক্লিক করুন । এবার নিচের ছবির মতো একটা মেটা ট্যাগ দেখতে পাবেন । সেটি কপি করুন ।
১৩। এবার আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগিন করুন । লগিন করে Template এ যান সেখান থেকে Edit HTML এ ক্লিক করুন । তারপর <head> কোডটির পরে অথবা </head> ট্যাগটির আগে সেই কপি করা Alexa এর মেটা ট্যাগটি পেস্ট করে Template Save করুন ।
১৪। এবার আবার আপনার Alexa ওপেন করা ট্যাবটিতে ফিরে যান । সেখান থেকে নিচের ছবির মতো Verify my ID তে ক্লিক করুন ।
১৫। এবার একটা Successful মেসেজ দেখতে পাবেন । হয়েগেল আপনার সাইট Alexa তে অ্যাড এবং ভেরিফাই করা ।
আজকের মত এই পর্যন্তই পরে আমি কিভাবে Alexa Toolbar তৈরি করবেন, কিভাবে Alexa Ranking Widget আপনার ব্লগে শো করাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনার Alexa rank কমাবেন এগুলো নিয়ে পোষ্ট করব । সেপর্যন্ত আমার সাথেয় থাকুন । পোস্টটি লিখতে অনেক সময় এবং পরিশ্রম হলো তাই, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে কৃতজ্ঞ থাকব । আমি যথেষ্ট চেস্টা করেছি পোষ্টটিকে যথাসম্ভভ বোধগম্য করে তুলতে । তারপরও কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না যেন ।












ভাই ব্যাকলিঙ্ক করে লাভ নেই... আম্র ব্লগ তো nofollow
উত্তরমুছুন